হোম > অর্থনীতি

ফিকির নতুন প্রেসিডেন্ট জাভেদ আখতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে বিনিয়োগকারী বিদেশি কোম্পানির শীর্ষ নির্বাহীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার।

২০২৪-২৫ মেয়াদে তিনি দায়িত্ব পালন করবেন। তিনি ফিকির বর্তমান প্রেসিডেন্ট নাসের এজাজ বিজয়ের স্থলাভিষিক্ত হবেন।

গত বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংগঠনটির ৬০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এ ছাড়া ফিকির নতুন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এরিক এম ওয়াকার এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। 

১ জানুয়ারি থেকে নবনির্বাচিত ১৫ সদস্যের পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে। ৩১ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে।

সংকটে দারাজ, সারা দেশে ১৬ হাব বন্ধ

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার