হোম > অর্থনীতি

নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান-শপিং মল বন্ধ ঘোষণা

আজকের পত্রিকা ডেস্ক­

রমজানে ছুটির দিন মানে বিপণিবিতানগুলোয় উপচে পড়া ভিড়। গতকাল রাজধানীর নিউমার্কেট এলাকায়। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি সারা দেশের সব ধরনের দোকানের কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্যবিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Capture

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি সিদ্ধান্তে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ছিল। আর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ছুটি থাকবে। অন্যদিকে শিল্পাঞ্চলের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ