হোম > অর্থনীতি

সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় এক ধাপ এগিয়ে সামিট গ্রুপের আজিজ খান

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় এক ধাপ এগিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। গতকাল বুধবার মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করে। সেই তালিকায় আজিজ খানের অবস্থান ৪১তম।

প্রকাশিত তালিকায় দেখা যায়, আজিজ খানের মোট সম্পদের পরিমাণ ১১২ কোটি ডলার।

এর আগে ফোর্বসের গত বছরের তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪২ নম্বরে। সে সময় তাঁর সম্পদের পরিমাণ দেখানো হয় ১০০ কোটি মার্কিন ডলার। তালিকায় এক ধাপ এগোনোর পাশাপাশি আজিজ খানের সম্পদ বেড়েছে ১২ কোটি ডলার।

সামিট গ্রুপ বাংলাদেশের বৃহত্তম শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে একটি। বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি-বাণিজ্যসহ তাদের নানামুখী ব্যবসা রয়েছে।

গত মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আওয়ামী লীগের তিন মেয়াদে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য ক্যাপাসিটি চার্জ বা ভাড়া বাবদ সরকার জনগণের ১ লাখ ৪ হাজার ৯২৬ কোটি ৮১ লাখ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ পায় সামিট গ্রুপ।

ফেব্রুয়ারিতে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ

সোনার দাম ভরিতে ৫৪২৪ টাকা বেড়ে পৌনে ৩ লাখ টাকা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

মধ্যপ্রাচ্যে সংকট: জ্বালানি-রেমিট্যান্সে নতুন শঙ্কা

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে তেলের দাম বেড়েছে, শেয়ার বাজারে পতন

তেলের দাম এক লাফে ১০ শতাংশ বৃদ্ধি, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা

হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ, তেলের দাম বাড়ার শঙ্কা

ইরানে হামলায় তেলের বাজার নিয়ে শঙ্কা

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু