হোম > অর্থনীতি

পুঁজিবাজারে বিনিয়োগ শিক্ষা পেলেন যবিপ্রবির শিক্ষার্থীরা

আজকের পত্রিকা ডেস্ক­

আজ সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের পুঁজিবাজারে বিনিয়োগ-সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। ছবি: আজকের পত্রিকা

পুঁজিবাজারে বিনিয়োগ-সংক্রান্ত প্রশিক্ষণ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রশিক্ষণের আয়োজন করে পুঁজিবাজারের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

বিআইসিএম জানিয়েছে, প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। যবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য মো. আব্দুল মজিদ।

বিআইসিএমের সহকারী অধ্যাপক এস এম কালবীন ছালিমা, প্রভাষক ইমরান মাহমুদ, ফাইমা আক্তার ও মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন।

আজ সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের পুঁজিবাজারে বিনিয়োগ-সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। ছবি: আজকের পত্রিকা

এ সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আওয়াল হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক এ এইচ এম শাহরিয়ার, একই বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন বিশ্বাস, প্রভাষক মো. শানুর রহমান, প্রভাষক নুজাত তাবাসসুম শিমরান ও প্রভাষক রুহুল কুদ্দুস।

সংকটে দারাজ, সারা দেশে ১৬ হাব বন্ধ

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার