হোম > অর্থনীতি

বিশ্বজুড়ে ১৬ হাজার কর্মী ছাঁটাই করবে আমাজন

আজকের পত্রিকা ডেস্ক­

বিশ্বের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন জানিয়েছে, কোম্পানির চলমান পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বব্যাপী আরও ১৬ হাজার কর্মী ছাঁটাই করা হবে। অক্টোবর মাসে প্রতিষ্ঠানটি প্রথম দফায় ১৪ হাজার পদ কমানোর ঘোষণা দিয়েছিল। সেই ধারাবাহিকতায় মোট ছাঁটাইয়ের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ৩০ হাজারে।

আজ বুধবার আমাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেথ গ্যালেটি এক বিবৃতিতে বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠানের সাংগঠনিক স্তর কমানো, দায়িত্ববোধ বাড়ানো এবং অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা দূর করা, যাতে সিদ্ধান্ত গ্রহণ ও উদ্ভাবনের গতি বাড়ে।

গত অক্টোবর মাসে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পরিকল্পিত ছাঁটাই আমাজনের প্রায় ৩ লাখ ৫০ হাজার করপোরেট বা অফিসভিত্তিক চাকরির প্রায় ১০ শতাংশের সমান হতে পারে। তবে ডিস্ট্রিবিউশন সেন্টার ও গুদামকর্মীরা এই ছাঁটাইয়ের আওতায় থাকবেন না। বর্তমানে আমাজনের মোট কর্মীসংখ্যা প্রায় ১৫ লাখ, যার বড় অংশই এসব খাতে কর্মরত।

সে সময় আমাজন গণমাধ্যমের ওই প্রতিবেদন নিয়ে সরাসরি মন্তব্য করেনি। তবে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি খরচ সাশ্রয় ও দক্ষতা বাড়াতেই এই পুনর্গঠন উদ্যোগ নেওয়া হচ্ছে।

গতকালের ঘোষণায় আমাজন কোন বিভাগ বা অঞ্চলের কতজন কর্মী এর আওতায় পড়বেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি। কোম্পানির ভাষ্য অনুযায়ী, প্রতিটি টিম নিজেদের কাজের গতি, মালিকানা ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন সক্ষমতা মূল্যায়ন করে প্রয়োজনীয় সমন্বয় করবে।

আগামী ৬ ফেব্রুয়ারি আমাজন তাদের ২০২৫ সালের পূর্ণাঙ্গ আর্থিক ফলাফল প্রকাশ করবে।

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’

আন্তর্জাতিক স্বীকৃতি: ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম