হোম > অর্থনীতি

শপিং মল ১১টা থেকে ৮টা পর্যন্ত খোলা রাখতে চান ব্যবসায়ীরা, পুনর্বিবেচনার দাবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

ঢাকাসহ সারা দেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল খোলা ও বন্ধের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখতে চায় তারা। এই সময়সূচি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হবে বলে জানায় ব্যবসায়ী মালিক সমিতি।

আজ শুক্রবার রাতে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু।

বিবৃতিতে জানানো হয়, বর্তমানে সকাল ৯টা থেকে দোকান খোলার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সময়সূচি নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হবে। এতে প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী এবং প্রায় আড়াই কোটি কর্মচারীর স্বার্থ বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়।

ব্যবসায়ী নেতারা বলেন, পরিবর্তিত সময়সূচি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে ব্যবসা ও কর্মসংস্থানে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সময়সূচি পুনর্নির্ধারণ জরুরি বলে তাঁরা মত দেন।

গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, সব ধরনের মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ