হোম > অর্থনীতি

বাংলাদেশকে ৬২ লাখ ডলার ঋণ দেবে কোরিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ৬২ লাখ ৬ হাজার মার্কিন ডলার ঋণ দেবে কোরিয়া সরকার। ‘এস্টাবলিস্টমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (আইএনইএনএস) প্রজেক্ট’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য কোরিয়া সরকার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ) থেকে এই ঋণ দেবে।

এ লক্ষ্যে আজ মঙ্গলবার বাংলাদেশ সরকার ও কোরিয়া সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (এশিয়া, জেইসি ও এফঅ্যান্ডএফ) মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে মহাপরিচালক কিম কিসাং সম্পূরক ঋণ চুক্তি স্বাক্ষর করেন।

এই প্রকল্প নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, উক্ত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৩ কোটি ৭৫ লাখ ইউএস ডলার মূল্যমানের মূল ঋণ চুক্তি এর আগে স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৭টি লাইটহাউস ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন এবং ঢাকায় একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার স্থাপনের মাধ্যমে চলমান জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা এবং বিদ্যমান লাইটহাউস আধুনিকীকরণ ও নতুন লাইটহাউস স্থাপন করা হবে।

কোরিয়া সরকার কোরি এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে কম শর্তে ঋণ সহায়তা দিয়ে আসছে। এই প্রকল্পে ইডিসিএফ তহবিলের আওতায় ঋণ চুক্তির সুদের হার শূন্য দশমিক শূন্য ১; ঋণ পরিশোধের মেয়াদ ১৫ দশমিক ৫ বছর, গ্রেস পিরিয়ডসহ মোট ৪০ দশমিক ৫ বছর।

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ