হোম > অর্থনীতি

স্কুলের বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্কুলের জন্য বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে আসন্ন বাজেটে পরিবহন খাত সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, ‘এবার গণপরিবহনে সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে। আমরা চাই, রাস্তায় নতুন গাড়ি আসুক।’

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক্‌-বাজেট আলোচনায় এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান।

আলোচনায় অংশ নেয় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা); বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএএমএ); বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে (প্যাসেঞ্জার ক্যারিয়ার) অ্যাসোসিয়েশন (বিআইডব্লিউপিসিএ); বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন (বিএমএএমএ); বাংলাদেশ শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ); অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি); বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ); বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড এজেন্টস অ্যাসোসিয়েশন (বিপিডিডিএএ); লঞ্চ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি) এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভিওএ)।

আলোচনায় বারভিডার পক্ষ থেকে গাড়ির নিবন্ধন কমে যাচ্ছে দাবি করে সম্পূরক শুল্ক কমানোর দাবি জানানো হয়। সভায় বিপিডিডিএএ পক্ষ থেকে তেল পরিবহনের ট্যাংকলরি আমদানিতে শুল্ক প্রত্যাহারের আবেদন জানানো হয়। জনস্বার্থে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

বিএমএএমএ পক্ষ থেকে মোটরসাইকেলে সিএনজি ব্যবহারের অনুমতি চাওয়া হয়। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে গ্যাস নেই, এলএনজি আমদানি করতে হচ্ছে। এই পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি গ্রহণের পরামর্শ দেন তিনি।

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল