হোম > অর্থনীতি

রিটার্ন দাখিল থেকে রেলওয়েকে অব্যাহতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ রেলওয়েকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) প্রদর্শনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারি প্রতিষ্ঠান হিসেবে রেলওয়ে করযোগ্য সত্তা নয়, এমন বিবেচনায় এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ রোববার এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে সরকারি প্রতিষ্ঠান ও করযোগ্য সত্তা না বিধায় জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপধারা (৪)-এর ক্ষমতাবলে বাংলাদেশ রেলওয়েকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর) উপস্থাপন করা থেকে অব্যাহতি দেওয়া হলো।

এনবিআরের কর্মকর্তারা জানান, সরকারি সংস্থাগুলোর মধ্যে যেসব প্রতিষ্ঠান করযোগ্য আয়ের আওতায় পড়ে না, তাদের বেলায় রিটার্ন দাখিল বা পিএসআর প্রদর্শনের বাধ্যবাধকতা প্রযোজ্য নয়। বাংলাদেশ রেলওয়ে যেহেতু সম্পূর্ণ সরকারি মালিকানাধীন এবং এর আয়-ব্যয় রাষ্ট্রীয় তহবিলের আওতায় পরিচালিত হয়, তাই পিএসআর প্রদর্শনের প্রয়োজনীয়তা ছিল একটি আনুষ্ঠানিক বাধ্যবাধকতামাত্র।

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ