হোম > অর্থনীতি

ঢাকায় আউটলেট খুলেছে ভারতীয় বৈদ্যুতিক বাইক নির্মাতা কোমাকি

ভারতীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কোমাকি এখন ঢাকায়। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আজ শুক্রবার প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ব্যবসা সম্প্রসারণ পদক্ষেপের অংশ হিসেবে তারা এরই মধ্যে নেপাল ও বাংলাদেশে শাখা খুলেছে।

কোমাকির বিবৃতিতে বলা হয়েছে, নেপালের কাঠমান্ডু ও তেহরিতে দুটি এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি আউটলেট খুলেছে কোমাকি।

কোমাকির বৈদ্যুতিক গাড়ি বিভাগের পরিচালক গুঞ্জন মালহোত্রার বরাত দিয়ে ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের বাজারে তাঁদের গাড়ি এরই মধ্যে ভালো সাড়া ফেলেছে। প্রায় একই ভূপ্রকৃতি এবং অর্থনৈতিক অবস্থার পাশাপাশি মানুষের মধ্যে বাইকপ্রীতির কারণে সার্ক অঞ্চলেও ভারতের মতো সাড়া পাবেন বলে আশা করছেন গুঞ্জন।

গুঞ্জন বলেন, ‘আমাদের পোর্টফোলিওতে বৈচিত্র্যপূর্ণ পণ্য রয়েছে। আমাদের বেশ বড় গ্রাহকভিত্তি রয়েছে। ফলে সার্ক অঞ্চলে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দ্রুত বাড়বে বলেই আশা করছি। নেপাল ও বাংলাদেশের পর তাঁদের পরবর্তী লক্ষ্য শ্রীলঙ্কা এবং ভুটানের বাজার।’

কম গতির নয়টি মডেল এবং উচ্চগতির আটটি মডেলের ইলেকট্রিক টু-হুইলার নিয়ে বাজারে আসছেন বলেও জানান গুঞ্জন মালহোত্রা। উল্লেখ্য, কম গতির মডেলগুলোর জন্য সাধারণত কোনো লাইসেন্স লাগে না।

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ