হোম > অর্থনীতি

জাকাত ফেয়ার শুরু শনিবার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার রাজধানী ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ত্রয়োদশ জাকাত ফেয়ার। এবারের মেলার প্রতিপাদ্য—নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে শনিবার বেলা ১১টায়। আগামী রোববার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এই মেলার আয়োজক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাকাত ফেয়ারের স্পনসর হিসেবে যুক্ত রয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো, যার মধ্যে রয়েছে রহিমআফরোজ, খাদিম সিরামিকস, কোহিনূর কেমিক্যাল, রহিম স্টিল, সাউথ ব্রিজ, হজ ফাইন্যান্স কোম্পানি, আইডিএলসি ইসলামিক ও এসএমসি।

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল