হোম > অর্থনীতি

চট্টগ্রামসহ দেশের সব বন্দরের বরাদ্দ কমছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২০২৫-২৬ অর্থবছরে দেশের সব স্থল ও নৌ বন্দরের জন্য বরাদ্দ কমিয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সামগ্রিকভাবে পুরো নৌপরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক বরাদ্দ কমানো হয়েছে। আজ সোমবার বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ চলতি অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেন। ২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাবনা উত্থাপন করেন তিনি।

বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের জন্য চলতি অর্থবছরে (২০২৪-২৫) বরাদ্দ ছিল ৯৭৩ কোটি ৯৯ লাখ টাকা। বরাদ্দ কমিয়ে আগামী অর্থ বছরের জন্য ৯১৩ কোটি ৪৮ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষেরও বরাদ্দ কমানো হয়েছে। চলতি অর্থবছর বরাদ্দ ছিল ৩ হাজার ১৭৬ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য ২ হাজার ৮৪৯ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য বরাদ্দ ছিল ১ হাজার ১৯৫ কোটি টাকা। সেই বরাদ্দ কমিয়ে আগামী অর্থবছরের জন্য ৭৩৫ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের বরাদ্দ কমেছে ২০০ কোটির বেশি। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৮৮৭ কোটি টাকা। বরাদ্দ কমিয়ে আগামী অর্থবছরের জন্য ৬৪৫ কোটি ৮১ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

তবে সরকারি নৌযান পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসির) বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ১৮৮ কোটি ৩৩ লাখ টাকা চলতি অর্থবছরে এই প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ ছিল। আগামী অর্থবছরের জন্য ৩৯৭ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হচ্ছে।

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল