হোম > অর্থনীতি

দেশের বাজারে কমল সোনা-রুপার দাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে। বাজুস নির্ধারিত নতুন দামে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ১১৬ টাকা।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা। ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১৮ হাজার ৫৭১ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।

অন্যদিকে রুপার দামও নির্ধারণ করা হয়েছে নতুনভাবে। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেট রুপার দাম প্রতি ভরিতে ৬ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৫ হাজার ১৯০ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৯০৭ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে। ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

বাজারদর: সরু চাল-মাংসের দাম বাড়তি

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: এক বছরে কোটিপতি বেড়েছে ১২ হাজার

না থেমেই বিকাশে ১৪টি প্রধান সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

দেশে আম-আনারস-ড্রাগনের উৎপাদন বেড়েছে, কমেছে ভুট্টা-খেজুর

জ্বালানির দাম আকাশছোঁয়া, ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করছে এয়ার নিউজিল্যান্ড

এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

ঈদবাজারে আশার চেয়ে কম বিক্রি

ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ দিতে পারবে ব্যাংক