হোম > অর্থনীতি

আজ থেকে দেশের বাজারে নতুন দামে মিলবে সোনা-রুপা

আজকের পত্রিকা ডেস্ক­

তেজাবী সোনা ও রুপার দাম কমায় দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ৮৮৭ টাকা এবং ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় নতুন মূল্য নির্ধারণ করা হয়।

বাজুসের মূল্য তালিকা অনুযায়ী ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৬৫৫ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২ হাজার ৪৪ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৪৮১ টাকা।

অন্যদিকে রুপার ২১ ক্যারেট প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪২৩ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা। আর সনাতন পদ্ধতি ৩ হাজার ৪৯৯ টাকা।

বাজুস আরও জানিয়েছে, এই মূল্য তালিকা আজ সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’

আন্তর্জাতিক স্বীকৃতি: ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম