হোম > অর্থনীতি

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিনিধি, শার্শা (যশোর)

আজ শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। দিনটি উপলক্ষে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত শর্তসাপেক্ষে সচল রয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার সরকারি ছুটিতে বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আবারও স্বাভাবিক নিয়মে শুরু হবে বাণিজ্য। 

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, প্রতিদিন ভারত থেকে প্রায় ৫শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর থেকেও দেড় শতাধিক ট্রাক বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। আমদানি, রপ্তানি বন্ধ থাকায় সোমবার প্রবেশের অপেক্ষায় প্রায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক দুই পার বন্দরে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্প কলকারখানার কাঁচামাল, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিক্যাল ও খাদ্য দ্রব ছিল। রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখ্য যোগ পাট ও পাট জাতীয় পণ্য। 

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশ্লিষ্ট সবাইকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। 

সংকটে দারাজ, সারা দেশে ১৬ হাব বন্ধ

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার