হোম > অর্থনীতি

ঈদের ছুটি শেষে ব্যাংক-পুঁজিবাজার খুলছে কাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে দেশজুড়ে আবারও শুরু হচ্ছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা, স্বায়ত্তশাসিত সংস্থা ও পুঁজিবাজারের নিয়মিত কার্যক্রম।

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। ঈদের ছুটির সময় জরুরি প্রয়োজন বিবেচনায় কয়েকটি ব্যাংক শাখা সীমিত পরিসরে চালু রাখা হলেও আগামীকাল থেকে দেশের সব তফসিলি ব্যাংকে পূর্ণাঙ্গ লেনদেন শুরু হবে।

একই সঙ্গে দেশের প্রধান দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) নিয়মিত লেনদেন পুনরায় চালু হচ্ছে। বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, দীর্ঘ ছুটির পর বাজারে নতুন করে লেনদেনের গতি বাড়বে।

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’

আন্তর্জাতিক স্বীকৃতি: ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম