হোম > অর্থনীতি

ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমল

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

ফাইল ছবি

ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি এক টাকা কমানো হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এ তথ্য জানায়।

আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা, কেরোসিন ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা করা হয়েছে। তবে অকটেনের লিটার ১২৫ টাকায় অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া পেট্রোলের লিটার ১২১ টাকায় অপরিবর্তিত রয়েছে।

ফেব্রুয়ারিতে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ

সোনার দাম ভরিতে ৫৪২৪ টাকা বেড়ে পৌনে ৩ লাখ টাকা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

মধ্যপ্রাচ্যে সংকট: জ্বালানি-রেমিট্যান্সে নতুন শঙ্কা

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে তেলের দাম বেড়েছে, শেয়ার বাজারে পতন

তেলের দাম এক লাফে ১০ শতাংশ বৃদ্ধি, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা

হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ, তেলের দাম বাড়ার শঙ্কা

ইরানে হামলায় তেলের বাজার নিয়ে শঙ্কা

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু