হোম > অর্থনীতি

৩ কোটি স্মার্ট কার্ড কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনের (ইসি) জন্য নতুন করে ৩ কোটি ‘ব্লাঙ্ক স্মার্ট কার্ড’ কিনছে সরকার। এতে মোট ব্যয় হবে ৪০৬ কোটি ৫০ লাখ টাকা।

আজ মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ কথা জানান।

সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সশস্ত্র বাহিনী বিভাগের একটি প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। এর মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনের জন্য ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে তিন কোটি ‘ব্লাঙ্ক স্মার্ট কার্ড’ কেনা হবে। 

নির্বাচন কমিশনের জন্য এসব স্মার্ট কার্ড কেনা হবে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) থেকে। এতে ব্যয় হবে ৪০৬ কোটি ৫০ লাখ টাকা। 

এর আগে গত ৯ মার্চ অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ব্লাঙ্ক স্মার্ট কার্ড কেনার প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সের বর্তমান অবস্থা নিয়ে ঢাকায় গোলটেবিল আলোচনা

কাতারের এলএনজি উৎপাদন বন্ধে ইউরোপে গ্যাসের দাম বাড়ল ৫০ শতাংশ

এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার

ফেব্রুয়ারিতে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ

সোনার দাম ভরিতে ৫৪২৪ টাকা বেড়ে পৌনে ৩ লাখ টাকা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

মধ্যপ্রাচ্যে সংকট: জ্বালানি-রেমিট্যান্সে নতুন শঙ্কা

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে তেলের দাম বেড়েছে, শেয়ার বাজারে পতন

তেলের দাম এক লাফে ১০ শতাংশ বৃদ্ধি, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা