হোম > অর্থনীতি

সোনালী ই-ওয়ালেটে যুক্ত হলো বিকাশ অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফার সেবা

আজকের পত্রিকা ডেস্ক­

সোনালী ব্যাংক ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

সোনালী ব্যাংক পিএলসি এবং বিকাশ লিমিটেডের মধ্যে নতুন এক চুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ ডিজিটাল লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। এই চুক্তির ফলে সোনালী ব্যাংকের ‘সোনালী ই-ওয়ালেট’ অ্যাপ ব্যবহার করে এখন সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং বিকাশ থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যাবে।

আজ সোমবার (২০ এপ্রিল) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম।

চুক্তিতে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম এবং বিকাশ লিমিটেডের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার আলী আহাম্মেদ স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র বিনিময় করেন। এতে বলা হয়, নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকেরা খুব সহজে মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে দ্রুত ও নিরাপদ লেনদেন করতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেন, বিকাশের ইভিপি ও হেড অব ফিন্যান্স সার্ভিসেস জায়েদ আমিনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন