হোম > অর্থনীতি

বিশ্ব পর্যটন দিবসে যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানাল বিমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ শুক্রবার সকালে কক্সবাজার, সিলেট ও রাজশাহী ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিমান ও নগদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। শুধু তাই নয়, বিমানের সব ফ্লাইটে পর্যটন দিবসের ঘোষণা প্রচার করা হয়। 

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিমানের সব অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকিটের মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এসব রুটের যাত্রীরা শিডিউলে থাকা যে কোনো দিনের টিকিট শুধু আজ (২৭ সেপ্টেম্বর) কিনলে এই ছাড় পাচ্ছেন। 

বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট www.biman-airlines.com থেকে টিকিট কিনলে এই সুবিধা পাওয়া যাচ্ছে। ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে প্রমো কোড ‘BIMANWTD 24’ ব্যবহার করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।

অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে অর্থমন্ত্রী

সংকটে দারাজ, সারা দেশে ১৬ হাব বন্ধ

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক