হোম > অর্থনীতি

ডিএসই ও সিএসইর স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) স্বতন্ত্র পরিচালকেরা পদত্যাগ করেছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মৌখিক নির্দেশের পরিপ্রেক্ষিতে তাঁরা পদত্যাগ করেন। বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এজিএম সাত্তিক আহমেদ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন মাধ্যমে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সবগুলোই বিএসইসি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।’ 

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘স্বতন্ত্র পরিচালকেরা পদত্যাগ করেছেন বলেই জানি।’ 

তথ্যমতে, গত বুধবার ডিএসইর পাঁচজন স্বতন্ত্র পরিচালক মেইল ও হার্ড কপির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সরকারের মনোনীত পরিচালক হিসেবে আসা একজন ব্রিগেডিয়ার জেনারেলের বদলি হয়ে গেছে। ফলে তিনিও পরিচালক পদে নেই। এর আগে ডিএসইর চেয়ারম্যান পদত্যাগ করেছেন। 

অন্যদিকে, গত দুই দিনে বিভিন্ন মাধ্যমে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীমসহ ৭ স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন। 

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় দুই স্টক এক্সচেঞ্জের এমডিকে বিএসইসির পক্ষ থেকে স্বতন্ত্র সকল পরিচালককে পদত্যাগের বিষয়ে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়। বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, যদি মৌখিক নির্দেশনায় এসব পরিচালক স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে তাঁদের অপসারণের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। যেহেতু স্বতন্ত্র পরিচালকেরা সমাজের সম্মানিত ব্যক্তি, সেহেতু বিএসইসি তাঁদের স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ দেওয়ার জন্য ওই নির্দেশনা দেয়।

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল