হোম > অর্থনীতি

দেশের বাজারে কমল সোনার দাম

আজকের পত্রিকা ডেস্ক­

দেশের বাজারে সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এখন থেকে ভালোমানের সোনার প্রতি ভরির দাম ২ লাখ ৪০ হাজার ৩০২ টাকা।

আজ মঙ্গলবার (৫ মে) সকাল ৯টা ১৫ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

নতুন মূল্য তালিকায় আরও দেখা যায়, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৩৫১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৬ হাজার ৬৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৭৯ টাকা।

অন্যদিকে রুপার ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৫ হাজার ৪৮২ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা।

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’

আন্তর্জাতিক স্বীকৃতি: ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম