হোম > অর্থনীতি

পেপসিকোর সঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি স্বাক্ষর

গত ২৩ মে (বৃহস্পতিবার) ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশ/পেপসিকো ও শো-মোশন লিমিটেড/স্টার সিনেপ্লেক্সের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এককভাবে ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশ/পেপসিকো, দেশের সকল স্টার সিনেপ্লেক্সে কার্বোনেটেড ও নন-কার্বোনেটেড বেভারেজ সরবরাহ করবে। উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাগণ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

গত ২৬ মে (রোববার) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশনস) দিপেন্দর সিং তিওয়ানা এবং শো-মোশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল-এমপি চুক্তিটি স্বাক্ষর করেন। 

এ সম্পর্কে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশনস) দিপেন্দর সিং তিওয়ানা বলেন, পেপসিকো/ট্রান্সকম বেভারেজেস স্টার সিনেপ্লেক্সকে সব সময়ই একটি লং টার্ম স্ট্র‍্যাটেজিক পার্টনার হিসেবে বিবেচনা করে। 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের লিডিং বেভারেজ কোম্পানি হিসেবে দেশের প্রিমিয়ার সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্সের সঙ্গে চুক্তি রিনিউ করতে পেরে আমরা খুবই গর্বিত। আমরা আমাদের কনজ্যুমারদের পেপসি ও পপকর্ন অর্থাৎ মুভি দেখার পারফেক্ট কম্বোটা দেওয়ার জন্যই একত্রিত হয়েছি।’ 

শো-মোশন লিমিটেড/স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান এ বিষয়ে বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বেভারেজ পার্টনার পেপসিকোকে ধন্যবাদ জানাতে চায়। কারণ গত ১৮ বছরে স্টার সিনেপ্লেক্সকে সবার প্রিয় ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠা করায় পেপসির অবদান অসামান্য। দেশের মুভি-কালচারকে সমৃদ্ধ করতে, আমরা এই পার্টনারশিপকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’ 

এই চুক্তি চলাকালীন সময়ে স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের প্রধান শহরগুলোতে ১০০টি স্ক্রিন চালু করবে। এরই মাধ্যমে স্টার সিনেপ্লেক্স ও পেপসিকো বাংলাদেশে তাঁদের প্রতিশ্রুতি রক্ষার্থে একত্রে কাজ করবে।

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ