হোম > অর্থনীতি

বন্যাদুর্গত এলাকায় ফ্রি মিনিট-ইন্টারনেট ঘোষণা মোবাইল অপারেটরদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেনী ও নোয়াখালীসহ দেশের বন্যাদুর্গত জেলাগুলোতে ফ্রি টকটাইম এবং ইন্টারনেট সুবিধার ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটরগুলো। গতকাল বুধবার বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং এয়ারটেলের পক্ষ থেকেই এমন ঘোষণা দেওয়া হয়।

গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে—‘বন্যাকবলিত মানুষের পাশে আছি আমরা সবাই। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি দেওয়া হয়েছে। মেয়াদ দেওয়া হয়েছে ৩ দিন। এটি পাওয়ার জন্য গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৫০৫০#’

বাংলালিংকের পক্ষ থেকে বলা হয়েছে—বন্যাকবলিত মানুষদের জরুরি প্রয়োজনে কিংবা প্রিয়জনের সঙ্গে সব সময় কানেক্টেড থাকতে বাংলালিংক আছে দুর্গতদের পাশে। এই দুঃসময়ে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার গ্রাহকেরা নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য ২১ আগস্ট থেকে পাচ্ছেন ফ্রি ১০ মিনিট টকটাইম ও ৫০০ এমবি, মেয়াদ ৩ দিন। সুবিধাটি পেতে নির্দিষ্ট গ্রাহকদের *১২১*৯০০*৩# ডায়াল করতে হবে।

রবির পক্ষ থেকে বলা হয়েছে—সংকটপূর্ণ যেকোনো মুহূর্তে রবি আছে গ্রাহকদের পাশে। সাম্প্রতিক বন্যায় দুর্গতদের পাশে আছি আমরা। বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ৩ দিন মেয়াদে ২৫০ এমবি ও ২০ মিনিট ফ্রি দেওয়া হচ্ছে। সুবিধাটি পেতে নির্দিষ্ট গ্রাহকদের *২১২*১# ডায়াল করতে হবে এবং অফারটি আপনার জন্য প্রযোজ্য কি না জানতে ডায়াল *৮৮৮#। অফারটি একবারই উপভোগ করা যাবে। 

রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড এয়ারটেলও বন্যাদুর্গত এলাকায় মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তারা ৩ দিন মেয়াদে বিনা মূল্যে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এই অফারটি গ্রাহকেরা নিতে পারবেন একবারই। সে জন্য ডায়াল করতে হবে *২১২*১#

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল