হোম > অর্থনীতি

বৃক্ষমেলায় স্কয়ার টয়লেট্রিজের নির্দিষ্ট পণ্য কিনলেই মিলছে ঔষধি ও স্টিভিয়া গাছ

আজকের পত্রিকা ডেস্ক­

‘পরিবেশের সঙ্গে, পরিবেশের পাশে’ স্লোগানকে প্রতিপাদ্য করে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জাতীয় বৃক্ষমেলা ২০২৪-এ হাজির হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সেনোরা বায়ো ও জিরোক্যাল স্টিভিয়া নিয়ে। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে। 

যাত্রা শুরুর পর থেকে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড চেষ্টা করে যাচ্ছে দেশের মানুষের কাছে প্রাকৃতিক ও নিরাপদ পণ্য পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি বাজারে এনেছে সেনোরা বায়ো স্যানিটারি ন্যাপকিন, যা তৈরি করা হয়েছে পটেটো স্টার্চ থেকে, যা মাত্র ছয় মাসেই পরিবেশের সঙ্গে মিশে যাবে। এ ছাড়া শতভাগ প্রাকৃতিক উপাদান ও স্টিভিয়া পাতার নির্যাস থেকে তৈরি জিরোক্যাল স্টিভিয়া ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। 

প্রকৃতিকে সুন্দর ও মানুষের জীবনমানক উন্নত করতেই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে নতুন নতুন পণ্য বাজারে আনছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। আর এ জন্যই সর্বসাধারণের কাছে পণ্যগুলো হয়ে উঠেছে আস্থার প্রতীক। 

গত ৫ জুন শুরু হওয়া জাতীয় বৃক্ষমেলায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের স্টলটি। স্টলে পণ্য কিনলেই উপহারস্বরূপ ক্রেতারা পাচ্ছেন বিভিন্ন ঔষধি ও স্টিভিয়া গাছের চারা। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও প্রকৃতি ও মানুষের জন্য কাজ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন