হোম > অর্থনীতি

ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় একমাত্র বাংলাদেশি তিনি

বিশ্বের শীর্ষ ধনীদের এ বছরের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। ‘রিচেস্ট ইন ২০২৪’ শীর্ষক প্রতিবেদন অনুসারে, এখন সবার ওপরে বার্নার্ড আর্নল্ট ও তাঁর পরিবার। চলতি বছরের জানুয়ারি মাসে ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর আসন লাভ করেন বার্নার্ড আর্নল্ট। তাঁর সম্পদমূল্য ২২ হাজার ২৪০ কোটি ডলার।

এই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন সামিট গ্রুপের মালিক মোহাম্মদ আজিজ খান (৬৯)। তাঁর সম্পদের পরিমাণ ১১০ কোটি মার্কিন ডলার।

ফোর্বসের তালিকায় আজিজ খানের পরিচয় তুলে ধরা হয়েছে, তিনি বাংলাদেশে জন্মেছেন, এখন বসবাস করেন সিঙ্গাপুরে। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান।

সামিটের ব্যবসা খাতের মধ্যে রয়েছে: বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস এবং রিয়েল এস্টেস। সব ব্যবসাই বাংলাদেশে।

আজিজ খান ২০১৯ সালে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার জাপানের জেইআরএ-এর কাছে বিক্রি করে দেন। ৩৩ কোটি ডলারে এই শেয়ার বিক্রির পর কোম্পানির বাজারমূল্য দাঁড়ায় ১৫০ কোটি ডলার। তাঁর মেয়ে আয়েশা বর্তমানে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনার দায়িত্বে রয়েছেন।

২০১৪ সালে বিলিয়নিয়ারের তালিকায় আজিজ খানের অবস্থান ২ হাজার ৫৪৫ তম। ২০২৩ সালে সিঙ্গাপুরে শীর্ষ ৫০ ধনীর মধ্যে তিনি ৪১তম হয়েছিলেন।

ফোর্বসে আজিজ খানের আয়ের উৎস হিসেবে উল্লেখ রয়েছে: বিদ্যুৎ এবং ব্যক্তিগত বিনিয়োগ।

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন