হোম > অর্থনীতি

৩০ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৭ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। জুলাই মাসের ৩০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ৩৭ বিলিয়ন (২৩৭ কোটি) ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি। গত বছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার; যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড। আগের অর্থবছরে এই আয় ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ফলে বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৬ দশমিক ৮০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, রেমিট্যান্স দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এ খাতে আরও প্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু অনুকূলে থাকলে আগামী মাসগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যায়। সে জন্য সবার সহযোগিতা খুবই জরুরি।

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল