হোম > অর্থনীতি

ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৫৫ টাকা, বাইরে ৪৮ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোরবানির পশুর মধ্যে লবণযুক্ত গরুর চামড়ার দাম গত বছরের চেয়ে ৬ শতাংশ বাড়ানো হয়েছে। লবণযুক্ত ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা, টাকার বাইরে ৪৫-৪৮ টাকা। গত বছর ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়া দাম ছিল ৪৭-৫২ এবং বাইরে ৪০-৪৪ টাকা।

আজ রোববার আসন্ন কোরবানি ঈদে চামড়ার দর নির্ধারণসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, গতবারের তুলনায় এবার লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬ শতাংশ বাড়ানো হয়েছে। লবণযুক্ত ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা, টাকার বাইরে ৪৫-৪৮ টাকা। গত বছর ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়া দাম ছিল ৪৭-৫২ এবং বাইরে ৪০-৪৪ টাকা। তবে খাসি ও বকরির চামড়া গত বছরের দামেই বিক্রি হবে। খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চামড়ার দাম নিয়ে ব্যবসায়ীরা কারসাজি করলে কাঁচা চামড়া রপ্তানির অনুমোদন দেওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সরকার নির্ধারিত দামে চামড়া বেচাকেনা হচ্ছে না। সিন্ডিকেটের কারণে পানির দরে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন