হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে পুকুরে পড়ে রাবেয়া আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত রাবেয়া আক্তার একই এলাকার রবিউল আসাদের মেয়ে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে শিশু রাবেয়াকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা বাড়ির পাশের পুকুরে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরে রাবেয়াকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মঞ্জুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে ডুবে শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না: মির্জা ফখরুল

পুলিশ হত্যার তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আরও তদন্ত হবে: মির্জা ফখরুল

সকাল ৯টার পরও রাণীশংকৈলে একাধিক সরকারি দপ্তরে তালা

ঠাকুরগাঁও: আলুর কেজি ৩ টাকা, দিশেহারা কৃষক

বালিয়াডাঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির ওপর পড়ল ট্রলি

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ঠাকুরগাঁওয়ে বট-পাকুড়ের বিয়ের উৎসব

আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাকে এএসআইয়ের মৃত্যু