হোম > সারা দেশ > টাঙ্গাইল

কোটাবিরোধী আন্দোলন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, দীর্ঘ যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়ক অবরোধ করেছেন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ শনিবার বেলা পৌনে ১১টা  থেকে মহাসড়কের নগরজলফৈ এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। 

অবরোধের কারণে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ মোট ২৪ জেলায় যাতায়াত করা যানবাহন ও যাত্রীরা আটকা পড়ে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যত সময় বাড়ছে, যানবাহনের সারি তত দীর্ঘ হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় চত্বরে সমবেত হয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে চেপে ওই মহাসড়কের নগরজলফৈ এলাকায় এসে সড়কে অবস্থান নেন।

এ সময় তাঁরা কোটা বাতিলের দাবিতে নানা স্লোগান দেন। মুহূর্তেই রাজধানী ও উত্তরবঙ্গমুখী সব যানবাহন আটকা পড়ে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের পরিস্থিতিও খারাপ হচ্ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ প্রশাসন সেখানে অবস্থান করছে।

কলকাতায় টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মৃত্যু, লাশ দেশে আসতে পারে আজ

মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত

গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

গোপালপুরে রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, আটক ৪ কসাই

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নানিকে কুপিয়ে হত্যা, নাতি গ্রেপ্তার

টাঙ্গাইলে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ নিহত ২

টাঙ্গাইলে ৮টি আসনের ৭টিতে বিএনপি, একটিতে ‘বিদ্রোহী’ প্রার্থীর জয়

টাঙ্গাইল-৫ আসনে সালাউদ্দিন টুকুর ভূমিধস বিজয়

টাঙ্গাইল–৮ আসনে জয়ী বিএনপির আযম খান