হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে বাসচাপায় অটোচালকসহ নিহত ২ 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় আটোচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ বুধবার সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চালক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দোয়াইল গ্রামের মজিবর মিয়ার ছেলে সিএনজিচালক ওয়াজেদ মিয়া (৪০) ও যাত্রী একই উপজেলার পরগ্রাম এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ছাত্তারকান্দি এলাকায় পৌঁছালে ঢাকাগামী জামালপুর ট্রাভেলস নামের বাস অটোরিকশাকে চাপা দেয়। এ সময় বাস ও অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোচালকসহ ছয়জন আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ও একজনকে জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কলকাতায় টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মৃত্যু, লাশ দেশে আসতে পারে আজ

মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত

গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

গোপালপুরে রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, আটক ৪ কসাই

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নানিকে কুপিয়ে হত্যা, নাতি গ্রেপ্তার

টাঙ্গাইলে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ নিহত ২

টাঙ্গাইলে ৮টি আসনের ৭টিতে বিএনপি, একটিতে ‘বিদ্রোহী’ প্রার্থীর জয়

টাঙ্গাইল-৫ আসনে সালাউদ্দিন টুকুর ভূমিধস বিজয়

টাঙ্গাইল–৮ আসনে জয়ী বিএনপির আযম খান