হোম > সারা দেশ > টাঙ্গাইল

কালিহাতীতে বাসচাপায় প্রাণ গেল ২ বন্ধুর

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

দুর্ঘটনার শিকার মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার ৫ নম্বর ব্রিজের ধলাটেংগুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রাকিব (২৬) ও রিজভী (২৮)। তাঁরা টাঙ্গাইলের নগরজৈলফে এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাঁরা সম্পর্কে বন্ধু।

পুলিশ ও স্থানীয়রা জানান, যমুনা সেতু এলাকা থেকে তাঁরা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কে উপজেলার ৫ নম্বর ব্রিজের ধলাটেংগুর এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) রাইজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাশিয়ায় যুদ্ধের ময়দানে বাংলাদেশিদের মৃত্যুর দাবি: ভাইরাল অডিও ঘিরে টাঙ্গাইলে উৎকণ্ঠায় তিন পরিবার

ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন টিটু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগে নিহত ১, আহত অন্তত ১৫

টাঙ্গাইলে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০