হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

শিশুটি আপাতত স্থানীয় এক দম্পতির হেফাজতে আছে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। আজ শনিবার ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের তৈলধারা বারোমন্ডলীয়া এলাকা থেকে কন্যাশিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে সখীপুর মা ও শিশু কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ফজরের নামাজ শেষে আব্দুস ছালাম (৫০) নামের এক মুসল্লি বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ তিনি শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে রাস্তার পাশের ঝোপঝাড়ের ভেতরে পাতলা কাঁথায় মোড়ানো নবজাতকটিকে দেখতে পান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, আপাতত শিশুটি স্থানীয় নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের হেফাজতে রয়েছে। ওই দম্পতি শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তাঁরা শিশুটিকে হাসপাতালে নিয়ে গেছেন। পরিত্যক্ত অবস্থায় নবজাতক কন্যাশিশুকে উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মা ও শিশু কেয়ার ক্লিনিকের চিকিৎসক শামসুল আলম বলেন, শিশুটির শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দিয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধারের বিষয়টি জেনেছি। শিশুটির চিকিৎসা চলমান রয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন টিটু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগে নিহত ১, আহত অন্তত ১৫

টাঙ্গাইলে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: পলেস্তারা খসে পড়ে রোগীসহ আহত ২