হোম > সারা দেশ > টাঙ্গাইল

বিয়ের দুই মাস না পেরোতেই মিলল নববধূর ঝুলন্ত লাশ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

রিংকু শিকদারের সঙ্গে মিম আক্তার। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে বিয়ের এক মাস ২৩ দিনের মাথায় মিম আক্তার (১৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা এলাকার স্বামী রিংকু শিকদারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আজ শুক্রবার লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গত ১৯ এপ্রিল রিংকু শিকদারের সঙ্গে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার যশিহাটি গ্রামের আজিজুর রহমানের মেয়ে মিম আক্তারের বিয়ে হয়। বিয়ের দুই মাস পার হওয়ার আগেই গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বামীর বাড়িতে বসতঘরের ভেতরে মিমের ঝুলন্ত লাশ পাওয়া যায়। এসআই আশিকুর রহমান আরও বলেন, রিংকুর পরিবার দাবি করেছে, মিম আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাবেক এমপি জোয়াহেরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কলকাতায় টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মৃত্যু, লাশ দেশে আসতে পারে আজ

মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত

গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

গোপালপুরে রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, আটক ৪ কসাই

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নানিকে কুপিয়ে হত্যা, নাতি গ্রেপ্তার

টাঙ্গাইলে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ নিহত ২

টাঙ্গাইলে ৮টি আসনের ৭টিতে বিএনপি, একটিতে ‘বিদ্রোহী’ প্রার্থীর জয়

টাঙ্গাইল-৫ আসনে সালাউদ্দিন টুকুর ভূমিধস বিজয়