হোম > সারা দেশ > টাঙ্গাইল

কীটনাশক বন্ধে প্রয়োজনে রাস্তায় নামব: মৎস্য উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি 

পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়া কৃষি আন্দোলনের সম্মেলনে মৎস্য উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘কীটনাশকের প্রচারণা দেখে ভালো কিছু মনে হলেও এটি আসলে বিষ। বিষকে কীভাবে আমরা খাদ্য উৎপাদনে ব্যবহার করি। এই কীটনাশক বন্ধ করতে হলে প্রয়োজনে রাস্তায় নামব।’

আজ শনিবার টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকায় পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়া কৃষি আন্দোলনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘বিষ দিয়ে মাছও ধরা হচ্ছে। গরু-ছাগল ঘাস খেতে পারছে না। সেখানে আগাছানাশক ছিটিয়ে দিয়ে ঘাস মেরে ফেলে তা বিষাক্ত করা হচ্ছে। এ বিষাক্ত পরিবেশ থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশ অনেক সুন্দর দেশ, সমৃদ্ধিশালী দেশ। আমরা চাইলে এ দেশকে আরও সুখী-সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারি।’

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, আসপাডা পরিবেশ আন্দোলনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশিদ প্রমুখ।

ছাত্রশিবিরের বিরুদ্ধে টাঙ্গাইলের মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাশিয়ায় যুদ্ধের ময়দানে বাংলাদেশিদের মৃত্যুর দাবি: ভাইরাল অডিও ঘিরে টাঙ্গাইলে উৎকণ্ঠায় তিন পরিবার

ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন টিটু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগে নিহত ১, আহত অন্তত ১৫