হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সাপের কামড়ে মারা যাওয়া শিশু ফাহাদ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে ফাহাদ (১০ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বুধবার সকাল ১০টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মারা যাওয়া ফাহাদ উপজেলার কুতুবপুর সুলতাননগর গ্রামের আশরাফ আলীর ছেলে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ফাহাদ কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। উঠানের পাশে ‍ইটের খোয়ার নিচ থেকে হঠাৎ একটি সাপ বেরিয়ে ফাহাদকে একাধিক কামড় দেয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা রুহুল আমিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাহাদকে মৃত ঘোষণার পর স্বজনদের কথায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের চিকিৎসকেরাও তার মৃত্যু হয়েছে বলে জানায়। আজ বুধবার ১০টায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনা পারভীন আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, বিষধর সাপের একাধিক ছোবলে বিষ দ্রুত শিশুটির শরীরে ছড়িয়ে পড়েছিল। এ ছাড়া যানজটের কারণে তাকে হাসপাতালে নিতে কিছুটা বিলম্ব হয়েছিল।

ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন টিটু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগে নিহত ১, আহত অন্তত ১৫

টাঙ্গাইলে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: পলেস্তারা খসে পড়ে রোগীসহ আহত ২