হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ফেটে গেছে তিতাসের গ্যাসের লাইন, গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইল প্রতিনিধি 

রাবনা বাইপাসের পাশে কান্দিলা এলাকায় গ্যাসের লাইন ফেটে গ্যাস বের হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১৪ হাজার গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এ দিকে গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় ২ লাখ গ্রাহকের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন।

পল্লী বিদ্যুতের কর্মকর্তারা জানান, তাঁদের শ্রমিকেরা গ্যাসের পাইপের ওপর থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়ার কাজ করছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, গ্যাস লাইনের ওপর বিদ্যুতের খুঁটি ছিল। দুর্ঘটনার পর সে খুঁটি সরানোর কাজ চলছে। বর্তমানে তিন উপজেলার প্রায় ২ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

শিবপুরের রাবনা বাইপাসের পাশে কান্দিলা এলাকায় গ্যাসের পাইপলাইন ফেটে গ্যাস বের হচ্ছে। এটি মেরামত করতে কয়েক দিন লেগে যেতে পারে বলে বলছেন কর্মকর্তারা। টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে পাইপ ফেটে যাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশন বন্ধ রয়েছে।

ছাত্রশিবিরের বিরুদ্ধে টাঙ্গাইলের মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাশিয়ায় যুদ্ধের ময়দানে বাংলাদেশিদের মৃত্যুর দাবি: ভাইরাল অডিও ঘিরে টাঙ্গাইলে উৎকণ্ঠায় তিন পরিবার

ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন টিটু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগে নিহত ১, আহত অন্তত ১৫