হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মজনু মিয়া (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আটটার দিকে ঢাকা-সখীপুর সড়কের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মজনু মিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রতিমা বংকী গ্রামের তুফান আলীর ছেলে ও ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মজনু মিয়া রাত আটটার দিকে বাইসাইকেল চালিয়ে তাঁর কর্মস্থল সখীপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মজনু মিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, নিহত ব্যক্তির স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছাত্রশিবিরের বিরুদ্ধে টাঙ্গাইলের মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাশিয়ায় যুদ্ধের ময়দানে বাংলাদেশিদের মৃত্যুর দাবি: ভাইরাল অডিও ঘিরে টাঙ্গাইলে উৎকণ্ঠায় তিন পরিবার

ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন টিটু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগে নিহত ১, আহত অন্তত ১৫