হোম > সারা দেশ > টাঙ্গাইল

নদীতে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

মোস্তফা শাহরিয়ার নেহাল । ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মোস্তফা শাহরিয়ার নেহাল (২২) নামের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১১ জুন) দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌর শহরের হাটবৈরাণ কুমারপাড়া চিতাঘাটসংলগ্ন বৈরাণ নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। নেহাল ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা এবং ঢাকা ওয়াসার কর্মচারী আব্দুল লতিফের ছেলে। তিনি ঢাকার রামপুরায় বসবাস করতেন।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে আজ সকালে গোপালপুরে মামা আলী আকবরের বাড়ি মামাতো বোনের বিয়ের দাওয়াত খেতে আসেন নেহাল। তাঁর মামাতো ভাই জিসানের সঙ্গে দুপুরে তিন নদীতে গোসল করতে নামেন। পরে নদীর স্রোতে দুজনই নিখোঁজ হন।

প্রথমে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর জিসানকে জীবিত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নেহালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূঞা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রশিবিরের বিরুদ্ধে টাঙ্গাইলের মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাশিয়ায় যুদ্ধের ময়দানে বাংলাদেশিদের মৃত্যুর দাবি: ভাইরাল অডিও ঘিরে টাঙ্গাইলে উৎকণ্ঠায় তিন পরিবার

ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন টিটু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগে নিহত ১, আহত অন্তত ১৫