হোম > সারা দেশ > টাঙ্গাইল

সাবেক মন্ত্রীর এপিএসকে জেলহাজতে পাঠানোর নির্দেশ আদালতের

টাঙ্গাইল প্রতিনিধি 

শেখ মো. আল-আমিন। ছবি: সংগৃহীত

সাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের বোয়ালী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আল-আমিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের এপিএস হিসেবে কর্মরত ছিলেন। তিনি ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের আয়াত আলী শেখের ছেলে।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর পৌর শহরের বোয়ালী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাশিয়ায় যুদ্ধের ময়দানে বাংলাদেশিদের মৃত্যুর দাবি: ভাইরাল অডিও ঘিরে টাঙ্গাইলে উৎকণ্ঠায় তিন পরিবার

ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন টিটু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগে নিহত ১, আহত অন্তত ১৫

টাঙ্গাইলে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০