হোম > সারা দেশ > টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মঙ্গলবার গভীর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে মহাড়কে যানজট শুরু হয়। একপর্যায়ে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়। তবে ঢাকাগামী পরিবহনগুলো সেতু পার হয়ে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করায় আজ বুধবার সকাল থেকে কমতে থাকে যানজট। এখন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকার কোথাও যানজট আছে, আবার কোথাও ধীরগতিতে চলছে গাড়ি।
 
মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত চার লেনের রাস্তার কাজ চলমান। এর সঙ্গে চালকদের এলোমেলো গাড়ি চালানো এবং ঈদকে কেন্দ্র করে পরিবহনের চাপ বাড়ার কারণে এই যানজট ও যান চলাচলে ধীরগতির সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। 

এদিকে ঈদুল আজহার ছুটি শুরু না হলেও মহাসড়কে বেড়েছে পরিবহনের সংখ্যা। এতে টোল আদায়ের হার বাড়ছে বঙ্গবন্ধু সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে চার লেনের কাজ চলমান রয়েছে। এ ছাড়া রাতের বেলায় পরিবহনচালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হবে।

ছাত্রশিবিরের বিরুদ্ধে টাঙ্গাইলের মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাশিয়ায় যুদ্ধের ময়দানে বাংলাদেশিদের মৃত্যুর দাবি: ভাইরাল অডিও ঘিরে টাঙ্গাইলে উৎকণ্ঠায় তিন পরিবার

ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন টিটু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগে নিহত ১, আহত অন্তত ১৫