হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, গাজীপুর থেকে স্বামীকে গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি 

মেহেদী হাসান। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে কাকুলি আক্তারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তাঁর স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আজ দুপুরে র‍্যাব-১৪-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব কর্মকর্তা বলেন, গতকাল সকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যান মেহেদী হাসান। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

কাওছার বাঁধন বলেন, স্ত্রীকে হত্যার পর মেহেদী এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ঘটনার ১০ ঘণ্টা পর আসামিকে গ্রেপ্তার করা হয়। রাতেই মেহেদীকে সখীপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, আজ দুপুরে মেহেদীকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মেহেদী আদালতে দোষ স্বীকার না করলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

ছাত্রশিবিরের বিরুদ্ধে টাঙ্গাইলের মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাশিয়ায় যুদ্ধের ময়দানে বাংলাদেশিদের মৃত্যুর দাবি: ভাইরাল অডিও ঘিরে টাঙ্গাইলে উৎকণ্ঠায় তিন পরিবার

ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন টিটু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগে নিহত ১, আহত অন্তত ১৫