হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে সংরক্ষিত বন থেকে গাছচাপা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

গাছের নিচে চাপাপড়া অবস্থায় সবুজ মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বন থেকে গাছের নিচে চাপাপড়া অবস্থায় সবুজ মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাড়িয়াপুর টানপাড়া এলাকার একটি বন থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত সবুজ ওই এলাকার লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ নামের ওই যুবক গতকাল রোববার রাতে বন বিভাগের সংরক্ষিত প্লটের গাছ কাটতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। আজ সকালে স্থানীয় লোকজন গাছের নিচে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়া ও গ্রামপুলিশ আনিস জানান, গাছের চাপায় নিহত সবুজ মাদকাসক্ত ছিলেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম আজকের পত্রিকাকে বলেন, বন বিভাগের সরকারি প্লটের গাছ কাটতে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন টিটু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগে নিহত ১, আহত অন্তত ১৫

টাঙ্গাইলে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: পলেস্তারা খসে পড়ে রোগীসহ আহত ২