হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে সিলেটে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়।

মারা যাওয়া শিশু দিব্য সিলেটের ফেঞ্চুগঞ্জের শাইলকান্দির বাসিন্দা বিশ্বজিতের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, ওই শিশুটি জ্বর নিয়ে ৫ তারিখে ওসমানীতে ভর্তি হয়েছিল। পরে তার নিউমোনিয়া হয়। ওসমানী হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ইতিমধ্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর এ সময়ে নতুন করে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। এ নিয়ে সিলেটে হাম সন্দেহে হাসপাতালে ভর্তিকৃত রোগী রয়েছেন ১১৬ জন।

এর আগে গত সোমবার হামের উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। গত বুধবার রাতে পাঁচ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয় একই হাসপাতালে।

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার ছররা গুলিতে বাংলাদেশি যুবক নিহত

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্য দিলে পুরস্কার দেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ

শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ আয়োজন

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৫ মাস বয়সী শিশুর মৃত্যু

কমলগঞ্জ-আদমপুর সড়ক: ১৮ ফুট চওড়া সড়কে ১০ ফুট প্রস্থ কালভার্ট

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা: আদালতে নির্দোষ দাবি আরিফ, গউস ও বাবরের

সিলেটে ২৬৩ ছিনতাইকারী চিহ্নিত, বিশেষ অভিযানে ৪৪ জন গ্রেপ্তার