হোম > সারা দেশ > সিলেট

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সক্ষম হয়েছে: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে আজ শনিবার সর্বস্তরের মুসল্লির সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ‘আকাশসম প্রত্যাশা নিয়ে জনগণ আমাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের প্রধান লক্ষ্য এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সক্ষম হয়েছে।’

আজ শনিবার (২১ মার্চ) সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খন্দকার আবদুল মুক্তাদির এসব কথা বলেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।

নামাজ আদায় শেষে দুই মন্ত্রী সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জেলার প্রধান ঈদ জামাতে তাঁরা অংশ নেন। ঈদের নামাজ পরিচালনা করেন বরুণার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুখ বর্ণভী।

শুভেচ্ছা বিনিময়কালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

এ সময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক এমপি, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের মানুষ ঈদের নামাজে অংশ নেন।

সিলেটে হামলা চালিয়ে বাউলগানের আসর পণ্ড

ঈদের ছুটিতে ​সিলেটে সাদাপাথরে পর্যটকদের ভিড়

ঈদের ছুটিতে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলোয় ভিড়

‘ঈদ আমাদের জন্য নয়, যারা আমার ঘর ভেঙে মালামাল লুট করেছে, তাদের’

সিলেটে ৩৯ ট্রাক্টর অবৈধ পাথরসহ আটক ৫

সিলেটের ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা

সিলেটের পর্যটন: ১০ লাখ পর্যটক সমাগমের আশা

খাল খননে সিলেটের দেড় হাজার বিঘা জমি নতুন করে চাষের আওতায় আসবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

সিলেটে ১০ মিনিটের বৃষ্টিতেই শিলাস্তূপ, ফসলের ক্ষতির শঙ্কা