হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সিলেটে কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

সিলেট প্রতিনিধি

সিলেটে কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

সিলেটে ১ কোটি ২০ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজিবি জানায়, আজ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বহীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, আলট্রা ব্রাইট স্কিন ক্রিম, গরু, চিনি, সাবান, বিস্কুট, শ্যাম্পু, অলিভ ওয়েল, টুথপেস্ট, চিংড়ি রেনু পোনা এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ আটক করে। আটক মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ২ হাজার ৬০০ টাকা।

সিলেটে কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের বিপুল মাল জব্দ করা হয়। আটক মালসমূহের বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আদালত চলাকালে জামিননামা গ্রহণে ঘুষ নেয় পুলিশ, তদন্তে কমিটি গঠন

তাহিরপুরে হাউসবোটে অগ্নিকাণ্ড

জগন্নাথপুরে রান্নাঘরের আগুনে তিন পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

হাওর রক্ষা বাঁধ: কাজ শেষ হয়নি, শঙ্কায় কৃষক

পর্তুগালে বসবাসের বৈধতা পেয়েও থাকা হলো না কামরুলের, ফিরল নিথর দেহ

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কয়ছর বিপুল ভোটে বিজয়ী

বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

সুনামগঞ্জের ৫ আসন: তিন আসনে গৃহবিবাদে বিএনপি

সুনামগঞ্জের ৫ আসন: বিদ্রোহীদের চাপে বিএনপি

হাওরের ফসল: বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ