হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের হাতে খুন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইয়ের হাতে জখম হওয়ার পর আব্দুল খালিক (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার সকালে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি উপজেলার উস্তিংগের গাও গ্রামের ময়না মিয়ার ছেলে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিংগেরগাও গ্রামে জখমের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এ নিয়ে এখনো পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর।

জানা গেছে, ২ শতাংশ জমি নিয়ে উস্তিংগেরগাও গ্রামের বাসিন্দা ময়না মিয়া ও তাঁর শ্যালক আব্দুর নুরের মধ্যে বিরোধ চলছে। গতকাল বৃহস্পতিবার রাতে আব্দুল খালিকের বসতঘরে এ নিয়ে পারিবারিকভাবে জমি নিয়ে দুই পক্ষ নিয়ে আলোচনায় বসে। আলোচনা চলাকালে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আব্দুর নুরের ছেলে সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে ময়না মিয়ার ছেলে আব্দুল খালিককে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ শুক্রবার ভোরে তিনি মারা যান।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন সুমন মিয়া (২৬), লায়েক আহমদ (২২), রানা আহমদ (২০), আলী হোসেনসহ (২৬) মোট ৫ জন। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি ও দা জব্দ করেছে পুলিশ।

আদালত চলাকালে জামিননামা গ্রহণে ঘুষ নেয় পুলিশ, তদন্তে কমিটি গঠন

তাহিরপুরে হাউসবোটে অগ্নিকাণ্ড

জগন্নাথপুরে রান্নাঘরের আগুনে তিন পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

হাওর রক্ষা বাঁধ: কাজ শেষ হয়নি, শঙ্কায় কৃষক

পর্তুগালে বসবাসের বৈধতা পেয়েও থাকা হলো না কামরুলের, ফিরল নিথর দেহ

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কয়ছর বিপুল ভোটে বিজয়ী

বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

সুনামগঞ্জের ৫ আসন: তিন আসনে গৃহবিবাদে বিএনপি

সুনামগঞ্জের ৫ আসন: বিদ্রোহীদের চাপে বিএনপি

হাওরের ফসল: বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ