হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র গ্রেপ্তার 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলার তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ওই থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করা হয়।

আদালত চলাকালে জামিননামা গ্রহণে ঘুষ নেয় পুলিশ, তদন্তে কমিটি গঠন

তাহিরপুরে হাউসবোটে অগ্নিকাণ্ড

জগন্নাথপুরে রান্নাঘরের আগুনে তিন পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

হাওর রক্ষা বাঁধ: কাজ শেষ হয়নি, শঙ্কায় কৃষক

পর্তুগালে বসবাসের বৈধতা পেয়েও থাকা হলো না কামরুলের, ফিরল নিথর দেহ

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কয়ছর বিপুল ভোটে বিজয়ী

বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

সুনামগঞ্জের ৫ আসন: তিন আসনে গৃহবিবাদে বিএনপি

সুনামগঞ্জের ৫ আসন: বিদ্রোহীদের চাপে বিএনপি

হাওরের ফসল: বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ