হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডিজেল জব্দ ও ব্যবসায়ীকে কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি  

অবৈধভাবে মজুত করা ডিজেল। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শেরনগর বাজারে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরনগর বাজারে ব্যবসায়ী রবিউল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তাঁর দোকানে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল পাওয়া যায়।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিউল ইসলামকে তিন দিনের কারাদণ্ড দেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ডিজেল স্থানীয় এক ডিলারের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট