হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বাড়ি থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের শাহজাদপুরে মরিয়ম খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের ওই নারীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে। তিনি ওই গ্রামের মৃত আনোয়ারের স্ত্রী।

প্রতিবেশীদের অভিযোগ, মরিয়ম খাতুন তাঁর মেজ মেয়ের স্বামী আজিজুলের দুর্ব্যবহার সহ্য করতে না পেরে বুধবার গভীর রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

প্রতিবেশীরা বলেন, বিয়ের পর থেকেই মরিয়ম খাতুনের মেয়ে কল্পনা ও তাঁর স্বামী আজিজুল দীর্ঘদিন তাঁর মায়ের বাড়িতেই বসবাস করছিলেন। গত মঙ্গলবার কথা-কাটাকাটির জেরে আজিজুল তাঁর শাশুড়িকে (মরিয়ম) সিলভারের কলসের আঘাতে ঠোঁট ফাটিয়ে দেন এবং দুর্ব্যবহার করেন। এসব সহ্য না করতে পেরে মরিয়ম খাতুন আত্মহত্যা করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি (ইউডি) মামলা হয়েছে।’

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট